বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সাজাপ্রাপ্ত ২০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

গাইবান্ধা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৭, ১৫:৫৫আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৫:৫৫

  বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সাজাপ্রাপ্ত ২০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

গাইবান্ধায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ২০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুানাল আদালতের বিচারক মইনুল হাসান ইউসুব তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (এপিপি)অ্যাডভোকেট মাজেদুল ইসলাম প্রধান তুহিন।

জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন, গোবিন্দগঞ্জ পৌর যুবদলের সভাপতি লিপন, গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোকাদ্দেম হোসেন সজল, গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী এহসানুল কবীর রিপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আবদুল মতিন প্রধান, যুগ্ন আহ্বায়ক আবদুল মোন্নাফ চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক দেবাশিষ কুমার চাকী কাজল, ছাত্র নেতা জিটু, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মণ্ডল। তবে তাৎক্ষণিকভাবে অন্যদের নাম জানা যায়নি।

গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাংচুরের অভিযোগে করে নাশকতার মামলায় গত ২৫ এপ্রিল ২৫ আসামির অনুপস্থিতিতে একই আদালতের বিচারক প্রত্যেককে পাঁচ বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানার রায় দেন। রবিবার দুপুরে ২৫ আসামির মধ্যে ২০ জন তাদের আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করে আদালতে আত্মসমর্পণ করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলা যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে গোবিন্দগঞ্জ এলাকায় পঞ্চগড়গামী একটি বাসে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই ) আবুল কালাম আজাদ বাদি হয়ে যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের ২৫ নেতাকর্মীকে আসামি করে দ্রুত বিচার আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরপর তদন্ত শেষে পুলিশ আদালতে ২৫ আসামির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

/জেবি/

আরও পড়তে পারেন: চাঁপাইনবাবগঞ্জে ২ কোটি ৩৫ লাখ টাকার মূল্যের মাদকদ্রব্য ধ্বংস



 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম