বাবা-মেয়ের আত্মহত্যার ঘটনায় ইউপি সদস্য ২ দিনের রিমান্ডে

গাজীপুর প্রতিনিধি
০১ মে ২০১৭, ২৩:২৮আপডেট : ০১ মে ২০১৭, ২৩:৩০

আইন-আদালত বাবা-মেয়েকে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার গোসিঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য আবুল হোসেনকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাওহীদ আল আজাদ রিমান্ডের এই আদেশ দেন। কমলাপুর রেলওয়ে  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বিকালে আবুল হোসেনকে ১০ দিনের রিমান্ড আবেদন করেন কমলাপুল পুলিশ ফাঁড়ির এস আই সাইফুল ইসলাম। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার জানান, ‘হযরত আলী তার আট বছরের শিশুকন্যাকে নির্যাতনের ঘটনায় আবুল হোসেনের কাছে বিচার না পাওয়ায় মেয়েকে নিয়ে শনিবার সকালে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেন।’

ওইদিনই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শ্রীপুর থানা পুলিশ গোসিঙ্গা ইউনিয়নের ওয়ার্ডের বর্তমান মেম্বার আবুল হোসেনকে আটক করে কমলাপুর রেলওয়ে থানা পুলিশে দেয়। পরদিন আবুল হোসেনসহ সাত জনের বিরুদ্ধে কমলাপুর থানায় মামলা দায়ের করেন নিহত হযরত আলীর স্ত্রী হালিমা বেগম। এরপর রবিবার আবুল হোসেনকে গ্রেফতার দেখায় পুলিশ। সোমবার আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম