মুরগি ব্যবসার আড়ালে জঙ্গি তৎপরতা চালাতো সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্য

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ মে ২০১৭, ১৫:৪৩আপডেট : ০৩ মে ২০১৭, ১৫:৪৩

সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্য নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের গ্রেফতার দুই জঙ্গি প্রায়ই ছদ্মবেশে বিভিন্নস্থানে নাশকতার পরিকল্পনা করতো। এ দুজন মূলত বিভিন্ন এলাকায় গিয়ে জঙ্গি কার্যক্রমে লোকজনকে বিশেষ করে যুবকদের উদ্বুদ্ধ করতো। তাদের মধ্যে একজন  মুরগি ব্যবসার আড়ালে চালাতো জঙ্গি কার্যক্রম।

বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকা থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়। তারা হলো রাজধানীর পশ্চিম রামপুরা এলাকার মো. কাইয়ুম হাওলাদার ওরফে মিঠু (৩২) ও রাজধানীর উত্তর মান্ডা এলাকার মো. সেলিম (৩২)।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকিল আহমেদ জানান, গত ৬ ও ৭ এপ্রিল র‌্যাবের অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড ও কুমিল্লা জেলার গৌরীপুর এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির (সারোয়ার-তামিম গ্রুপের) আটজন এবং ১৭ ও ১৮ এপ্রিল সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে মঙ্গলবার রাতে রূপগঞ্জের রূপসী বাসস্ট্যান্ড এলাকা থেকে সেলিম ও মিঠুকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত কাইয়ুম হাওলাদার ওরফে মিঠু গত পাঁচ বছর ধরে ঢাকায় বসবাস করছে। সে ২০১২ সালে পিরোজপুর থাকাকালীন জনৈক মামুনের মাধ্যমে জঙ্গিবাদে অন্তর্ভুক্ত হয় এবং পরবর্তীতে ঢাকায় চলে আসে। এরপর সে ২০১৬ সালের শুরুতে জেএমবিতে (সারোয়ার-তামিম গ্রুপে) যোগদান করে। সে ঢাকা, লালমনিরহাট, পিরোজপুর, বাগেরহাট, গাইবান্দা ও কক্সবাজারসহ বিভিন্ন জেলায় গিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতো। সে লালমনিরহাটের প্রত্যন্ত অঞ্চলে এবং নোয়াখালী জেলার বিভিন্ন চরে গিয়ে জঙ্গি প্রশিক্ষণের জন্য স্থান নির্ধারণের কাজও করতো।

গ্রেফতারকৃত অপর আসামি মো. সেলিম গত ১৫ বছর ধরে ঢাকায় বসবাস করে এবং জঙ্গি নেতা মুফতি মো. জসিম উদ্দিন রাহমানির কাছে যাতায়াত শুরু করে এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে জঙ্গিবাদে প্রবেশ করে। পরবর্তীতে সে ২০১৬ সালের শুরুতে জনৈক মোনতাছিরের মাধ্যমে জেএমবিতে (সারোয়ার-তামিম গ্রুপে) যোগদান করে এবং সক্রিয় সদস্য হিসেবে দাওয়াতি কার্যক্রম শুরু করে। সে তার মুরগী ব্যবসার আড়ালে জেএমবির (সারোয়ার-তামিম গ্রুপের) অন্যান্য সদস্যের সঙ্গে যোগাযোগ রক্ষা করত। বিভিন্ন জঙ্গিবাদী ভিডিও চিত্র সংগ্রহ করে সমমনাদের ভেতর প্রচার করে আসছিল। সে বিভিন্ন সময়ে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে জেএমবির প্রচারকাজ চালিয়ে আসছিল।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম