দক্ষিণখানে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
০৫ মে ২০১৭, ১৮:২৫আপডেট : ০৫ মে ২০১৭, ১৮:৩২

দক্ষিণখানে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ রাজধানীর উত্তরার দক্ষিণখানে ফাতেমা তুজ জোহরা নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৫ মে) সকালে গাজীপুরের টঙ্গী মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ফাতেমা দক্ষিণখানের আজমপুর দেওয়ানবাড়ী এলাকার খালেকুজ্জামান তারেকের স্ত্রী।

পুলিশ জানায়, রাজধানীর উত্তরার ১৩নং সেক্টরের বাসিন্দা হাজী মোস্তফা কামালের মেয়ে মনিষার সঙ্গে প্রায় দেড় বছর আগে তারেকের বিয়ে হয়। বিয়ের পর নানা বিষয় নিয়ে তাদের পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার (৪ মে) গভীর রাতে মনিষা অসুস্থ হয়েছে বলে শ্বশুর বাড়ির লোকজন তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় মনিষার শ্বশুর বাড়ির লোকজন লাশ ফেলে হাসপাতাল থেকে পালিয়ে যায়।
শুক্রবার (৫ মে) সকালে নিহতের বাবা বিষয়টি জানতে পেরে টঙ্গী মডেল থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশের গলায় ও শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের বাবা হাজী মোস্তফা কামাল দাবি করে বলেন, মনিষাকে তার শ্বশুর বাড়ির লোকজন শ্বাসরোধে হত্যা করেছে। এ কারণেই তারা লাশ ফেলে হাসপাতাল থেকে পালিয়ে গেছে।
টঙ্গী থানার এসআই আব্দুর রশীদ বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম