জনগণ আ. লীগকে ক্ষমতায় দেখতে চায়: কৃষিমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ মে ২০১৭, ০৬:২৫আপডেট : ০৬ মে ২০১৭, ০৬:৩১

জনগণ আ. লীগকে ক্ষমতায় দেখতে চায়: কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষ ও শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন ঘটে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন,‘আর বিএনপি  ক্ষমতায় থাকলে শুধু লুটপাট করে। এ কারণেই জনগণ আওয়ামী লীগগে ক্ষমতায় দেখতে চায়। কারণ এটা জনগণের দল।’

শুক্রবার বিকেলে মহান মে দিবস উপলক্ষে কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘২০১৪ সালের নির্বাচনকে একটি মহল বলেছিল বিশ্বে গ্রহণযোগ্য হবে না। কিন্তু শেখ হাসিনার দূরদর্শিতার জন্যই সেটা গ্রহণযোগ্য করতে সক্ষম হয়েছে। তার প্রমাণ আইপিও সম্মেলনে ১২৩ দেশের সংসদের প্রতিনিধিরা অংশগ্রহণ করাটা।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীতে কোনও দেশের প্রধানমন্ত্রীকে পাবেন না যে শ্রমিকদের পক্ষ নিয়ে কথা বলেন। শুধু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই শ্রমিকদের পক্ষ নিয়ে মালিকদের সঙ্গে দরকষাকষি করেন। বিএনপি কয়েক দফা সরকারে ছিল কিন্তু কোনও দিন শ্রকিদের পক্ষ নিয়ে কথা বলেনি। তারা মালিক পক্ষ হয়ে দালালি করেছে। কারণ বিএনপি সরকার শ্রমিক বান্ধব ছিল না।’

সভায় জাতীয় শ্রমিক লীগ কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সভাপতি আব্দুল মান্নান মেম্বার সভাপতিত্ব করেন। প্রধান বক্তা হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন। এতে জাতীয় শ্রমিক লীগ কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক হাজী মো. ইছাহাক মোল্লার সঞ্চালনায় বিশেষ হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাই, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার ও সাবেক উজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম