রাজেন্দ্রপুর থেকে অস্ত্রসহ চার ডাকাত আটক

গাজীপুর প্রতিনিধি
০৮ মে ২০১৭, ১৭:০২আপডেট : ০৮ মে ২০১৭, ১৭:০২

রাজেন্দ্রপুর থেকে অস্ত্রসহ চার ডাকাত আটক

গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে দেশীয় অন্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে তাদের আটক করে জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে হোতাপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ নাজমুল ইসলাম।

আটককৃতরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেচর এলাকার মিঠু মিয়ার ছেলে নূর আলম (২৮), সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাল্টিডাঙ্গা এলাকার ইয়াহিয়া আহমেদের ছেলে মুছা মিয়া (২৫), একই এলাকার আলতাব হোসেনের ছেলে নাসির উদ্দিন (২৭) টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার হারুন অর রশিদের ছেলে পরাণ মিয়া (৩০)।

হোতাপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) নাজমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ওই চার ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি চাপাতি, একটি ছোরাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তারা সড়ক -মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি করে।

/জেবি/

আরও পড়তে পারেন: ঝুট ব্যবসাকে কেন্দ্র করে হামলা-ভাংচুর

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম