রায়পুরায় ফের আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ২

নরসিংদী প্রতিনিধি
০৮ মে ২০১৭, ১৮:০৩আপডেট : ০৮ মে ২০১৭, ১৮:১১

নরসিংদী নরসিংদীর রায়পুরায় আবারও আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার (৮ মে) দুপুরে উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ী গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিবাদমান দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন বাঁশগাড়ী গ্রামের জহির মিয়ার ছেলে জয়নাল মিয়া (২১) ও শুক্কুর আলীর ছেলে আরশ আলী (২৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা সিরাজুল হক ও সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান শাহেদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকাল থেকে দুইপক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে উভয়পক্ষের অন্তত ১০-১২ জন আহত হয়। গুরুতর আহত  অবস্থায় দুইজনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহতরা পুলিশি গ্রেফতার এড়াতে অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিউর রহমান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতালে রাখা হয়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল ওই গ্রামে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান শারফিন মিয়া (১৮) নামে এক যুবক। পরে এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

/বিএল/

 

  

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম