রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে ভাঙচুরের ঘটনা মিথ্যাচার: না.গঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ মে ২০১৭, ১৯:২৪আপডেট : ১১ মে ২০১৭, ১৯:২৭

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ নারায়ণগঞ্জ শহীদ মিনারে সাংস্কৃতিক সংগঠন উন্মেষ আয়োজিত রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে ভাঙচুর করার ঘটনাকে মিথ্যাচার বলে দাবি করে যৌথ সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রসংসদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান রিয়াদ। ওই দিনের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের বিপক্ষে কুরূচিপূর্ণ সমালোচনাকারী রফিউর রাব্বির নানা বক্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের উদ্যোগে গত ১০ মে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। এসময় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে উন্মেষ সাংস্কৃতিক সংগঠন রবীন্দ্রজয়ন্তীর একটি অনুষ্ঠান করছে জেনে আমরা বিক্ষোভ মিছিলটি চাষাড়া শহীদ মিনারের অভ্যন্তরে জমায়েত না করার সিদ্ধান্ত নিই। কিন্তু রফিউর রাব্বির কুশপুত্তলিকা নিয়ে মিছিলটি শহীদ মিনারের কাছে আসতেই সেখান থেকে রফিউর রাব্বির পোষ্যরা মিছিলের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।’
তিনি আরও বলেন, ‘এসময় মিছিলে থাকা শত শত শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে উঠলে আমরা মহানগর ছাত্রলীগের নেতারা তাদের শান্ত থাকতে বলি। এরপরেও সেখান থেকে পুনরায় ইট নিক্ষেপ ও অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকলে মিছিলের একটি অংশ শহীদ মিনারে প্রবেশ করতে উদ্যত হলে রফিউর রাব্বির ১০/১২ জন পোষ্য ও কয়েকজন বাম ঘরানার লোক সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।’ রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানস্থলে ছাত্রলীগের পক্ষ থেকে কোনও হামলা করা হয়নি, বলেও দাবি করেন এ ছাত্রলীগ নেতা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাসনাত রহমান বিন্দু, যুগ্ম আহবায়ক নাসিম মাহমুদ তপন, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তামিম ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, গত বুধবার নারায়ণগঞ্জ তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতা রফিউর রাব্বির বিরুদ্ধে একটি বিক্ষোভ সমাবেশ করে মহানগর ছাত্রলীগ। ওই সমাবেশ থেকে শহীদ মিনারে উন্মেষ আয়োজিত রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানস্থল দখল করে ভাঙচুর করার অভিযোগ করেন সাংস্কৃতিক সংগঠন উন্মেষের নেতারা।

এদিকে, মহানগর ছাত্রলীগের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে দাবি করে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতারা বলেন, ‘জনবিচ্ছিন্ন বাম ঘরানার কিছু লোক আওয়ামী নামধারী একটি মহলের ইন্ধনে মিথ্যাচার করে শান্ত নারায়ণগঞ্জকে অশান্ত করার পাঁয়তারা করছে।’
আরও পড়ুন: ছাত্রলীগের মিছিল থেকে শহীদ মিনারে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে ভাঙচুর

/এমও/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম