স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে স্বামীকে পিটিয়ে হত্যা অভিযোগ

সাভার প্রতিনিধি
১৬ মে ২০১৭, ১৮:৫৯আপডেট : ১৬ মে ২০১৭, ২০:৩৮

স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে স্বামীকে পিটিয়ে হত্যা অভিযোগ

সাভারে একরাম আলী (৩৪) নামে এক যুবককে তার স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন পিটিয়ে হত্যার পর লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী আলেয়াকে আটক করেছে পুলিশ। নিহত একরাম আলী সাভারের বনগাঁও ইউনিয়নের নিকরাইল এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

নিহতের চাচাতো ভাই বাবুল মিয়া জানান, একরাম আলী সাভারের রাজাশন এলাকার ঘাসমহল মহল্লায় তার স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। তবে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। সোমবার রাতেও তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে নিহতের শ্বশুর আলী হোসেন ওই বাড়িতে এসে তাকে পিটিয়ে হত্যা পর লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। সকালে স্থানীয়রা পুলিশে খবর দিলে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং নিহতের স্ত্রী আলেয়াকে আটক করে। এঘটনার পর থেকে তার শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন,‌ ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/জেবি/

আরও পড়তে পারেন: বনকর্মীদের নেই কোনও ঝুঁকি ভাতা, রেশন

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম