রাজবাড়ীতে ট্রেন লাইনচ্যুত, তিন রুটে ট্রেন চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি
২১ মে ২০১৭, ১১:১৩আপডেট : ২১ মে ২০১৭, ১১:১৩

রাজবাড়ী রেল স্টেশনের অদূরে ড্রাই-আইস ফ্যাক্টরি এলাকায় আন্তঃনগর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে রাজবাড়ীর সঙ্গে রাজশাহী, পোড়াদাহ ও খুলনা এই তিন রুটের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

ট্রেন লাইনচ্যুত এর আগে, গতকাল শনিবার বিকাল ৪টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। ঘটনার ১৭ ঘণ্টা পরও লাইনচ্যুত বগি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে রেল যোগাযোগ স্বাভাবিক করতে ঘটনাস্থলে কাজ করছে স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

রাজবাড়ী রেলস্টেশন মাস্টার কামরুজ্জামান জানান, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীর উদ্দেশে ছেড়ে আসে ‘কালুখালী-ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেন’। ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশনের কাছাকাছি ড্রাই আইস ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে একটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়। এতে রাজবাড়ীর সঙ্গে তিনটি রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রাজবাড়ী রেলওয়ের ঊর্দ্ধতন উপ সহকারী প্রকৌশলী কাজী আব্দুল বারী জানান, উদ্ধারকারী রিলিফ ট্রেন রাজবাড়ীর উদ্দেশে রওনা হয়েছে। আশা করছি বিকালের মধ্যে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা সম্ভব হবে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম