গাজীপুরে দুই কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুর প্রতিনিধি
২২ মে ২০১৭, ১৬:০১আপডেট : ২২ মে ২০১৭, ১৬:১২

গাজীপুর গাজীপুরে কারখানার সরবরাহকৃত পানি পান করে প্রায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে। তাদের স্থানীয় শরীফ মেডিক্যাল ও পপুলার প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার সকাল ৯টার দিকে মহানগরের কোনাবাড়ী জরুন রোড এলাকার দুটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানা দুটি হলো-ডেল্টা কম্পোজিট নীটিং লিমিটেড ও কটন ক্লাব বিডি লিমিটেড।

অসুস্থ শ্রমিকদের হাসপাতালে নিয়ে আসা শ্রমিকরা জানায়, শনিবার দুটি কারখানার ১৫ জন এবং রবিবার কমপক্ষে ৫০ জন শ্রমিক কারখানার সরবরাহকৃত পানি পান করে অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার পর সোমবার সকাল ৭টায় শ্রমিকদের অনুরোধে কটন ক্লাব বিডি লিমিটেড কর্তৃপক্ষ দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিল শেষে শ্রমিকেরা সকাল ৮টায় কাজে যোগদান করে। এরপর সকাল ৯টা থেকে আবারও শতাধিক শ্রমিক অসুস্থ  হয়।

জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, শনি ও রবিবার ওই দুটি কারখানার অল্প কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। সোমবার এ সংখ্যা বেড়ে শতাধিক হয়েছে।

তিনি আরও জানান, শ্রমিকেরা দাবি করছে পানি পান করে তারা অসুস্থ হয়েছেন। কিন্ত চিকিৎসকেরা বলছেন, প্রচণ্ড গরমে শ্রমিক অসুস্থতার সংখ্যা বেড়েছে। কারখানা দুটি সোমবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

কোনাবাড়ী শরীফ প্রাইভেট মেডিক্যালের ডা. শরীফ জানান, এটি এক ধরনের রোগ। এ রোগে একজন মাথা ঘুরে পড়ে গেলে তার দেখা দেখি আরেকজন পড়ে যাবে। তাছাড়া প্রচণ্ড গরমে কেউ হিটস্ট্রোক করলে একজনের দেখাদেখি অপরজনও মনে করবে তারও স্ট্রোক হয়েছে। এতে সেও অজ্ঞান হয়ে ঢলে পড়তে পারে।

তিনি আরও জানান, শনিবার থেকে শ্রমিক অসুস্থের ঘটনা ঘটছে। ডেল্টা কম্পোজিট নীটিং লিমিটেড এবং কটন ক্লাব বিডি লিমিটেড নামে কারখানা দুটির অর্ধশত অসুস্থ শ্রমিকদের সোমবার চিকিৎসা দেওয়া হয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম