শান্তিপূর্ণভাবে ভোট চলছে মনোহরদীর তিন ইউনিয়নে

নরসিংদী প্রতিনিধি
২৩ মে ২০১৭, ০৯:১৯আপডেট : ২৩ মে ২০১৭, ০৯:২০

শান্তিপূর্ণভাবে ভোট চলছে মনোহরদীর তিন ইউপিতে নরসিংদীর মনোহরদীতে শান্তিপূর্ণভাবে তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে তিন ইউনিয়ন খিদিরপুর, চরমান্দালিয়া ও কৃষ্ণপুরে।

সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩৯ জন ও সাধারণ সদস্য ৯২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন ইউনিয়নে মোট ভোটার ৪০ হাজার ৩৪০ জন। নির্বাচনে ৩৮৯ জন পুলিশ, ৫১২ জন আনসার, ৩ প্লাটুন বিজিবি, প্রতি ইউনিয়নে ২ জন করে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন। শান্তিপূর্ণভাবে ভোট চলছে মনোহরদীর তিন ইউপিতে

উল্লেখ্য আজ মঙ্গলবার (২৩ মে) দেশের ৩২টি জেলার ৪৫টি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ২৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং সাতটি ইউনিয়ন পরিষদের ইতোপূর্বে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময় বন্ধ ঘোষিত বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ২৮টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে মেহেন্দীগঞ্জের চানপুর এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ নির্বাচন রয়েছে। একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমান ভোট পাওয়া একটি পদে পুঃননির্বাচন অনুষ্ঠিত হবে।

/এফএস/ 

আরও পড়ুন- 

পিডিবি বলছে, লোডশেডিং নেই!
সহসা হচ্ছে না বৃষ্টি

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক