কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

গাজীপুর প্রতিনিধি
২৩ মে ২০১৭, ১২:১০আপডেট : ২৩ মে ২০১৭, ১২:১২

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। সোমবার (২২ মে) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর বোর্ডঘর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের শফিকুর রহমান (৩৫), তার শিশু মেয়ে অঞ্জনা আক্তার (৬) ও দেড় বছরের ছেলে এলাহী। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে শফিকুরের স্ত্রী রাহেলা আক্তার (৩০)।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের শফিকুর রহমান তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকায় শশুড়বাড়িতে বেড়াতে আসেন। সোমবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শশুড়বাড়ি থেকে বাইসাইলের নিজ বাড়ির উদ্দেশে যাওয়ার পথে ন্যাশনাল ট্রাভেলস’র যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা শফিকুর রহমান, তার মেয়ে অঞ্জনা আক্তার ও দেড় বছরের ছেলে এলাহী ঘটনাস্থলেই নিহত হয়। এতে গুরুতর আহত হয় সফিকুরের স্ত্রী রাহেলা আক্তার। পরে আশপাশের লোকজন রাহেলাকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।

/এসএস/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম