ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত

ফরিদপুর প্রতিনিধি
২৩ মে ২০১৭, ১৮:৪০আপডেট : ২৩ মে ২০১৭, ১৮:৪০

ফরিদপুর ফরিদপুরের সদরপুর উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নুশরাত (৬) ও জিহাদ (৫) নামে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার আকোটেরচর ইউনিয়নের বটতলায় এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় নুশরাতের বাবা রিপন খান আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছুটির পরে স্থানীয় আল ইকরা প্রি-ক্যাডেট স্কুলের নার্সারির ছাত্রী নুশরাত ও প্লে’র ছাত্র জিহাদকে নুশরাতের বাবা রিপন খান মোটরসাইকেলে করে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। পথে বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রলি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নুশরাত ও জিহাদকে মৃত ঘোষণা করেন। আহত রিপনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সদরপুর থানার উপ-পরিদর্শক মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় জনতা ট্রলিটি আটক করে পুলিশের দিয়েছে, তবে চালক পালিয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম