সরকার নয়, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তেই ‘মূর্তি’ অপসারণ: ওবায়দুল কাদের

গাজীপুর প্রতিনিধি
২৬ মে ২০১৭, ১৪:৪৭আপডেট : ২৬ মে ২০১৭, ১৫:৫১

সরকার নয়, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তেই ‘মূর্তি’ অপসারণ: ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রিক ভাস্কর্য অপসারণের বিষয়টি সরকারের কোনও এখতিয়ারে নেই। এটি সম্পূর্ণ সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত।’ শুক্রবার (২৬ মে) বেলা ১২টার দিকে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লেনের উন্নীতকরণ কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে সাংবাদিকদের সেতুমন্ত্রী বলেন, ‘আসন্ন রমজান ও ঈদে মানুষের দুর্ভোগ সহনীয় মাত্রায় রাখতে সড়কে ভাসমান দোকান পাট ও দখল উচ্ছেদ করতে হবে। এজন্য হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গ্রিক দেবীর অপসারণের ক্ষমতা সরকারের এখতিয়ারে নেই, এটি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। এটা একেবারেই কোর্টের এখতিয়ার ‘

বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ‘সরকারের নজিরবিহীন উন্নয়নে বিএনপি আজ হতাশ। হতাশা থেকেই তারা বেপরোয়া হয়ে উঠছে। আচার-আচরণ ও কথাবার্তায় বেপরোয়া, মফস্বলে কোনও সভা করতে গেলে তারা একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়া করছে। লাঠিসোটা নিয়ে একে অপরকে আক্রমণ করছে।’

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে হাইওয়ে ডিআইজি আতিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, জেলা প্রশাসক (ডিসি) ড.দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশ প্রশাসন, সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম