নরসিংদীতে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
২৬ মে ২০১৭, ১৫:৫৬আপডেট : ২৬ মে ২০১৭, ১৫:৫৬

নরসিংদী নরসিংদীর মনোহরদী উপজেলার পূর্ব রামপুর গ্রামে এক দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নিজ ঘর থেকে স্ত্রী আছিয়া বেগমের (৪০) গলাকাটা ও বাড়ির কাছে একটি মাঠ থেকে স্বামী ইব্রাহিম মিয়ার (৫৫) মৃতদেহ উদ্ধার করা হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ফরাজী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, রাতে ইব্রাহিম মিয়ার বাড়ি ফিরতে দেরি হওয়ায় ছেলে খায়রুল ইসলামকে (৮) নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন গৃহবধূ আছিয়া বেগম। সকালে ছেলে খায়রুল ঘুম থেকে উঠে নিজেকে ঘরের অন্য একটি খাটে এবং মাকে অপর খাটে গলাকাটা অবস্থায় দেখে। দ্রুত সে পার্শ্ববর্তী নানার বাড়িতে খবর দেয়। এরপর বাড়ির কাছেই একটি মাঠে ইব্রাহিম মিয়ার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।
মানসিকভাবে ভারসাম্যহীন স্বামী ইব্রাহিম রাতের কোনও এক সময় স্ত্রী আছিয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে নিজে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তদন্তের পর হত্যার ধরন ও প্রকৃত কারণ জানা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান মনোহরদী থানার ওসি।

/এসএস/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম