সরকারি টাকা আত্মসাৎ, সাবেক ভূমি কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

গোপালগঞ্জ প্রতিনিধি
২৯ মে ২০১৭, ০২:২৯আপডেট : ২৯ মে ২০১৭, ০২:৩৬

গোপালগঞ্জ সরকারি ১ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের মামলায় গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক ভূমি হুকুমদখল কর্মকর্তা শাহরীয়ার মতিনসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অভিযুক্ত ১৭ জনের মধ্যে ৬ জন সরকারি কর্মকর্তা ও কর্মচারী। বাকি ১১ জন বেসরকারি ব্যক্তি রয়েছেন।

রবিবার (২৮ মে) ফরিদপুরের দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মো. আবুল বাশার একে অপরের যোগসাজশে সরকারি অর্থ আত্মসাৎ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে এ অভিযোগপত্র দেন।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক ফজলুর হক চার্জশিট দাখিলের সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ৬ সরকারি কর্মকর্তা ও কর্মচারী হলেন- গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার ও সাবেক ভূমি হুকুমদখল কর্মকর্তা শাহরিয়ার মতিন, গোপালগঞ্জ জেলা প্রশাককের কার্যালয়ের সাবেক কানুনগো রমেশ পাল ও আবদুল জব্বার, সাবেক সার্ভেয়ার মো. কাসেদুল হক, মো. ইসমাইল ও মো. মোশাররফ হোসেন।

বাকি ১১ জন বেসরকারি ব্যক্তিরা হলেন- কোটালীপাড়ার হিরণ গ্রামের হরিপদ সাহা, ডহরপাড়া গ্রামের মো. নান্নু শেখ, শেখ ঠান্ডা, দেলোয়ার হোসেন, মো. জাহিদুল ইসলাম, মদনপাড়া গ্রামের মতিয়ার হাজরা, উলাহাটি গ্রামের গণেশ ওঝা, পশ্চিমপাড়া গ্রামের সোহরাব হোসেন, উনশিয়া গ্রামের মো. ফজলুর রহমান, সোনাদিয়া গ্রামের লিটু শেখ ও গোপালগঞ্জ সদরের মো. সাজিদ মোল্লা।

এদের মধ্যে সাবেক ভূমি হুকুমদখল কর্মকর্তা শাহরীয়ার মতিন বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন।

অভিযোগপত্রে বলা হয়, ২০১৩ সালের ২৩ জানুয়ারি থেকে ২০ মে সময়ের মধ্যে শাহরীয়ার মতিন গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ভূমি হুকুমদখল কর্মকর্তা ছিলেন। এ সময় তিনি ‘গৌরনদী-আগৈলঝরা-পয়সারহাট-কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়ক উন্নয়ন’ প্রকল্পের জন্য ভূমি হুকুমদখলের সময় ক্ষতিপূরণের অর্থ অনিয়মের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নামে বিধিবহির্ভূতভাবে চেক ইস্যু করেন । এভাবে তিনি সরকারের ১ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৭৩৩ টাকা আত্মসাৎ করেন। তদন্তে এটি প্রমাণিত হয়েছে।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আলী আকবর খান বাদী হয়ে ২০১৪ সালের ২৪ আগস্ট এই অনিয়মের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম