হাসপাতালে ভর্তি শিক্ষার্থীকে হত্যার হুমকির অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ মে ২০১৭, ১৯:৫২আপডেট : ২৯ মে ২০১৭, ১৯:৫২

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে তার স্বজনরা অভিযোগ করেছেন। আহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম বর্তমানে গাজীপুরের ক্যাথারসিস হাসপাতালের আইসিইউ-তে আছে। তার স্বজনরা দিন রাত তাকে পাহারা দিচ্ছেন বলে জানান তার বাবা। এই ঘটনায় মামলা হলেও গত পাঁচ দিনে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জাহিদুল উত্তরার  আমেরিকান কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

তার বাবা ব্যবসায়ী গোলজার হোসেন জানান, দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে একই এলাকার মোস্তাফা মিয়ার ছেলে এসটি আব্দুস সাত্তারের সঙ্গে তাদের বিরোধ চলছে। এর জের ধরে গত ২৫ মে তার ছেলে জাহিদুল ইসলামকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় বীরহাটাব এলাকায় একা পেয়ে সাত্তার ও তার লোকজন এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরের ক্যাথারসিস হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে আইসিইউতে ভর্তি রয়েছে। এই ঘটনায় তিনি বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের ঘটনায় ক্ষুদ্ধ হয়ে সাত্তার ও তার লোকজন হাসপাতালে গিয়েই তার ছেলেকে হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছে। যে কারণে তারা ভিত এবং  হাসপাতালে পালাক্রমে পাহারা দিচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, রূপগঞ্জ থানায় সন্ত্রাসী এসটি সাত্তারের নামে হত্যা, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি ও মারামারিসহ অন্তত ৫ থেকে ৭টি মামলা রয়েছে। কয়েক মাস আগেও সে অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক হয়েছিল। ওই মামলায় জামিনে বের হওয়ার পর সাত্তার আরও বেপরোয়া হয়ে উঠেছে।

এ ব্যাপারে অভিযুক্ত এসটি আব্দুস সাত্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এসটি সাত্তার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। কলেজ শিক্ষার্থীকে হামলার ঘটনায় মামলা হয়েছে। সমস্যা হলো তার বাড়ি গাজীপুর সীমান্ত এলাকায়। পুলিশ পৌঁছানোর আগেই সে বাড়ি থেকে পালিয়ে যায়। তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/জেবি/

আরও পড়তে পারেন: ‘মোরা’ মোকাবিলায় উপকূলীয় জেলাগুলোতে ব্যাপক প্রস্তুতি

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম