খালেদা জিয়ার চোখে ছানি পড়েছে: নৌ-পরিবহনমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
০১ জুন ২০১৭, ২০:৪৭আপডেট : ০১ জুন ২০১৭, ২০:৪৭

মানিকগঞ্জে নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘খালেদা জিয়ার চোখে ছানি পড়েছে। তাই তিনি শেখ হাসিনার উন্নয়নমূলক কাজ চোখে দেখেন না।’ বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা দক্ষিণ জামসায় ধলেশ্বরী ও কালিগঙ্গা নদীর খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মানিকগঞ্জ, নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জের সঙ্গে বন্দরনগরী নারায়ণগঞ্জ এবং রাজধানী ঢাকার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের কার্গো ও নৌযান চলাচলের সুবিধার্থে মানিকগঞ্জের ধলেশ্বরী ও কালিগঙ্গা নদীতে খনন শুরু হয়েছে। বিআইডব্লিউটিএ এই খনন কাজ বাস্তবায়ন করছে। ঢাকার হযরতপুর থেকে মানিকগঞ্জে জাবরা নৌপথের ৭৩ কিলোমিটার এলাকায় ৩২ লাখ ঘনমিটার মাটি খনন করা হবে। এতে ব্যয় ধরা হচ্ছে ৪৩ কোটি ৬১ লাখ ৮০ হাজার টাকা। এই খনন কাজ সম্পন্ন হলে, নৌপথের নাব্যতা সংকট দূর হবে এবং নৌযান চলাচল সহজ হওয়ার পাশাপাশি মৎস সম্পদের উন্নয়ন ও কৃষিকাজের ব্যাপক উন্নয়ন হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক, জেলা প্রশাসক মো. নাজমুছ সাদাত সেলিম, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান প্রমুখ।

মন্ত্রী আরও বলেন, আমাদের দেশে সাতশ নদীর ২৪ হাজার কিলোমিটার নদীপথ ছিল। কিন্তু কোনও সরকারের সময় ড্রেজিং না করায় তা দাঁড়িয়েছে ৩ হাজার ৬০০ কিলোমিটার। বর্তমান সরকার হারানো নদীর পথ পুনঃউদ্ধারের কাজ করছে।

এদিকে নদীতে খননের ফলে এলাকায় ব্যাপকভাবে ভাঙনের আশঙ্কায় এলাকাবাসী এই নদী খননের প্রতিবাদে সেখানে তাৎক্ষনিক বিক্ষোভ করে।

/বিএল/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান