সহায়ক সরকারের কোনও বিধান সংবিধানে নেই: ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ জুন ২০১৭, ১৬:২৯আপডেট : ০৫ জুন ২০১৭, ১৬:৩৯

নারায়ণগঞ্জে ওবায়দুল কাদের বিএনপির সহায়ক সরকার দাবি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সহায়ক সরকারের কোনও বিধান সংবিধানে নেই। পৃথিবীর কোনও গণতান্ত্রিক দেশে সহায়ক সরকারের বিধান নেই। নির্বাচনকালীন নির্বাচন কমিশনই মূল বিষয়। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রুটিন ওয়ার্ক দায়িত্ব পালন করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ যেসব মন্ত্রণালয় নির্বাচনি কাজে সহায়তা করবে সেইসব মেশিনারিজ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে। কাজেই বিএনপির ভয় পাওয়ার কোনও কারণ নেই।’

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় নির্মিত ফ্লাইওভারের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিএনপি নির্বাচনে আসবে। নির্বাচনে না আসার কোনও বিকল্প নেই। বিএনপি নির্বাচনে না এসে নিজেদের অস্তিত্ব আবারও ঝুঁকির মধ্যে ফেলবে এমনটা মনে হয় না।’

বিএনপির দুর্বার আন্দোলনের ডাক প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘গত আট বছরে বিএনপি প্রায় ৪০ বার আন্দোলনের ডাক দিয়েছে। কিন্তু আন্দোলন হয়নি। কারণ আন্দোলনের সঙ্গে জনগণের কোনও সম্পৃক্ততা নেই। কারণ জনগণ সাড়া না দিলে সেই আন্দোলন সফল হয় না। বিএনপির যে নেতিবাচক রাজনীতির দৃষ্টান্ত সেই আন্দোলনে জনগণ সাড়া দেবে তা বিশ্বাস করার কোনও কারণ নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাজেট নিয়ে এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছেন, আগামী এক মাস বাজেট নিয়ে সংসদের আলোচনা হবে। সংসদের বাইরে এফবিসিসিআই, চেম্বার, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সুশীল ব্যক্তি, অর্থনীতিবিদ প্রস্তাব দিয়েছে তাদের গঠনমূলক আলোচনা, সমালোচনা দেখে  জনস্বার্থ বিঘ্ন কিছু থাকে তা সংশোধন করে বিবেচনা করা হবে। প্রস্তাবিত এই বাজেটে সরকার অনড় থাকবে, এটা ভাববার কোনও কারণ নেই।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের অতিরিক্ত প্রকৌশলী আব্দুস সবুর, ভুলতা ফ্লাইওভারের পরিচালক রিয়াজুল ইসলাম, সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা  আবু নাসেরসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম