সাভারে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

সাভার প্রতিনিধি
০৬ জুন ২০১৭, ১৪:০৯আপডেট : ০৬ জুন ২০১৭, ১৪:১০

সাভার সাভারের হেমায়েতপুরের তেতুলঝোড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে নাজমা বেগম (৩০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৬ জুন) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক স্বামী মইনুলকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত গৃহবধূ রংপুরের গাঙ্গাচর এলাকার পাকুলিয়া গ্রামের ফজলু হকের মেয়ে।

নিহতের পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, নিহত গৃহবধূ নাজমা হেমায়েতপুর এলাকায় তার স্বামীর সঙ্গে একটি ভাড়া বাড়িতে থেকে স্থানীয় আমান গ্রাফিক্স গার্মেন্টসে অপারেটর হিসেবে কাজ করতেন। বিয়ের পর থেকেই পারিবারিক কলহের জের ধরে তাদের মধ্যে ঝগড়া বিবাদ ছিল। মঙ্গলবার সকালে তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে পাষণ্ড স্বামী ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে সাভার মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে ও ঘটনাস্থল থেকে নিহতের স্বামীকে আটক করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এসএস/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম