দরকার হলে অন্য লেকও সেচে দেখা হবে: জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ জুন ২০১৭, ২০:১৩আপডেট : ০৬ জুন ২০১৭, ২০:১৬

দরকার হলে অন্য লেকও সেচে দেখা হবে: জেলা প্রশাসক

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে লেক পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেন, ‘এই লেক সেচে তল্লাশি চালানোর পর পারিপাশ্বিক অবস্থা দেখে, যদি মনে হয় অন্য লেকেও অস্ত্র আছে, তাহলে ওই লেকগুলোও সেচে তল্লাশি চালানো হবে।’ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক লেকের পানি নিষ্কাশনের অগ্রগতি দেখতে গিয়ে সাংবাদিক এ কথা বলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপ-শহরের পাঁচ নম্বর সেক্টরের লেক থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধারের পর লেকটি সেচা হচ্ছে।

তিনি আরও বলেন,‘বৃষ্টির মৌসুম থাকায় সেচ কাজ দেরি হচ্ছে। কারণ বৃষ্টির পানিতে সেচ করা খাল আবার আগের মতো ভরে যাচ্ছে।

জেলা প্রশাসক দ্রুত পানি নিষ্কাশনের নির্দেশ দিয়ে বলেন, ‘বহুল আলোচিত পূর্বাচল লেক শুকয়ে দেখা হবে আরও অস্ত্র ও গোলাবারুদ আছে কি না? তাই দ্রুত পানি নিষ্কাশন করা দরকার। এ কারণে আরও সেচযন্ত্র বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। 

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল হামিদ মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক ছারোয়ার হোসেন, রুপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকতার।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেন, মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণেই উদ্ধার হয়েছে। নারায়ণগঞ্জের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই একের পর এক জঙ্গি আইনের আওয়াতায় আসছে। তাই নারায়ণগঞ্জের আইন-শৃংখলা পরিস্থিতি আগের যে কোনও সময়ের তুলনায় অনেক ভালো আছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২ জুন) জেলা গোয়েন্দা পুলিশ পূর্বাচল উপশহরের ৩ ও ৫ নং সেক্টর থেকে দূরবীন, দুটি রকেট লঞ্চার, ৬২ চায়নিজ সাব মেশিনগান, এসএমজি ম্যাগাজিন ৪৪টি, ৫টি ৭.৬২ পিস্তল, ৪৯টি শেল, ৪২টি হ্যান্ড গ্রেনেড, ২টি ওয়াকিটকিসহ বিভিন্ন ধরনের ডিভাইস, টাইম ফিউজসহ বিপুল পরিমাণ গোলা-বারুদ ও গুলি উদ্ধার করেছে। এসব অস্ত্র পলিথিনে মোড়ানো ছিল। পলিথিন খুললেই বেরিয়ে আসে অত্যাধুনিক অস্ত্র।  বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় রুপগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলায় অস্ত্র নিজেদের হেফাজতে রাখার অভিযোগে ছয় জনকে আসামি করা হয়েছে। পুলিশ পাঁচ আসামিকে গ্রেফতার করেছে।

/জেবি/

আরও পড়তে পারেন: বার্ষিক কর্মসম্পাদন চুক্তি কর্মকর্তাদের সঠিক মূল্যায়নে ভূমিকা রাখবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম