সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিদ্রুপ করার অভিযোগে হাসান আলী নামে (৪০) এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ জুন) সকালে আশুলিয়া সদর ইউনিয়নের গৌরিপুর এলাকার বটতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, হাসান আলী নামে বিএনপির এক কর্মী ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি ব্যাঙ্গ করে আপলোড করেস। বিষয়টি স্থানীয়রা আশুলিয়া থানায় জানায়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, ফেসুবকে প্রধানমন্ত্রীর ছবি ব্যাঙ্গ করার দায়ে বিএনপি কর্মীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হবে।
/এআর/








