সাভার উপজেলা পরিষদের নির্বাচনি তফসিল স্থগিত

সাভার প্রতিনিধি
১২ জুন ২০১৭, ২০:২১আপডেট : ১২ জুন ২০১৭, ২১:০১

সাভার সাভার উপজেলা পরিষদের ঘোষিত নির্বাচনি তফসিল স্থগিত করেছেন উচ্চ আদালত। উপজেলা পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান ও বিএনপি নেতা কফিল উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের দুই বিচারপতির আদালত এ স্থগিতাদেশ দেন।
এ ব্যপারে সাভার উপজেলা নির্বাচন অফিসার আমিনুর রহমান মিয়া বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের স্থগিতের একটি কাগজ হাতে পেয়েছি। তবে বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয় থেকে এ বিষয়ে এখন পর্যন্ত জানানো হয়নি।
এ ব্যাপারে সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হানিফ পরিবহনের চেয়ারম্যান ও বরখাস্তকৃত উপজেলা চেয়ারম্যান কফিল উদ্দিন জানান, তিনি গত মঙ্গলাবর (৬ জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকার ডিসিসহ ও নির্বাচন কমিশনের ৮ কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে বিবাদী করে উচ্চ আদালতে নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। তার এই আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালতের বিচারপতি তারিকুল হাকিম এবং এম ফারুক সাভার উপজেলা পরিষদের ঘোষিত তফছিলকে স্থগিতের আদেশ দেয়।
এর আগে গত মঙ্গলবার (৬জুন) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. নুরুজ্জামান তালুকদারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তফসিল ঘোষণা করা হয়। এর পর দিন সাভার উপজেলা নির্বাচন অফিসার আগামী ১৩ জুলাই ভোট গ্রহণের তফসিল ঘোষণা করেন।

/এআর/এনআই

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম