স্যামসাংয়ের টিভি-ফ্রিজ-এসি তৈরি হবে নরসিংদীতে

নরসিংদী প্রতিনিধি
১৬ জুন ২০১৭, ০০:৩০আপডেট : ১৬ জুন ২০১৭, ০০:৪৩
image

স্যামসাংয়ের টিভি-ফ্রিজ-এসি তৈরি হবে নরসিংদীতে বাংলাদেশে প্রথমবারের মতো ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের কারখানা স্থাপন করছে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের অন্যতম শীর্ষ ব্র্যান্ড স্যামসাং। ফেয়ার ইলেকট্রনিক্সের সঙ্গে যৌথভাবে কারখানাটি স্থাপন করা হচ্ছে নরসিংদীর শিবপুর উপজেলার কামারগাঁওয়ে। এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে রেফ্রিজারেটর, এসি, মাইক্রোওয়েভ ওভেন, টিভি ও ওয়াশিং মেশিন তৈরি করা হবে। বাংলাদেশের বাজারের জন্যই উৎপাদন করা হবে এসব পণ্য। বৃহস্পতিবার (১৫ জুন) বিকালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এই কারখানার।

ফেয়ার ইলেকট্রনিক্স কর্তৃপক্ষ জানায়, সাত লাখ ৫০ হাজার বর্গফুটের এই প্ল্যান্টে তিন হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর এই কারখানাটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ২০১৮ সালের মে মাসে। এই কারখানায় পণ্য উৎপাদনের মধ্য দিয়ে দেশের বাজারে আরও সাশ্রয়ে হোম অ্যাপ্লায়েন্স পণ্য পাওয়া যাবে বলে আশা করছে ফেয়ার ইলেকট্রনিক্স। পাশাপাশি এই উদ্যোগ দেশে নতুন বিনিয়োগকে উৎসাহিত করবে বলেও মনে করছে তারা। 

স্যামসাংয়ের টিভি-ফ্রিজ-এসি তৈরি হবে নরসিংদীতে

বৃহস্পতিবার বিকালে স্যামসাংয়ের এই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এসময় তিনি কারখানার স্থান ও স্বল্প পরিসরে শুরু হওয়া উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, ‘স্যামসাং সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর এই কারখানাটি স্থাপনে দেশে একশ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। এর ফলে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো আমাদের দেশে বিনিয়োগে আগ্রহী হবে। এই বিনিয়োগ দেশের জন্য ইতিবাচক। এই বিনিয়োগ এটাই প্রমাণ করে যে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। এই কারখানার স্থাপনের ফলে দেশে ইলেকট্রনিক্স পণ্যের দামও কমবে।’

স্যামসাংয়ের টিভি-ফ্রিজ-এসি তৈরি হবে নরসিংদীতে

অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্ণেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নরসিংদী-৪ আসনের সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী-৩ আসনের সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত অন স্যাং-ডু,  রয়েল থাই রাষ্ট্রদূত পানপিমন সুয়ান্নাপংসে, স্যামসাং ইলেকট্রনিক্সের স্ট্র্যাটেজি বিজনেস গ্রুপ লিডার কু ইউন চই, স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের এমডি স্যাংওয়ান ইউন, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রহুল আলম আল মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।

/টিআর/ আপ: /এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম