দর্জি নিখিল হত্যা মামলায় ৩ জনের নামে চার্জশিট

টাঙ্গাইল প্রতিনিধি
২০ জুন ২০১৭, ১৮:২১আপডেট : ২০ জুন ২০১৭, ১৮:২১

টাঙ্গাইল টাঙ্গাইলের গোপালপুরে আলোচিত দর্জি নিখিল জোয়ারদার মামলার আসামি দুই জেএমবি সদস্যসহ তিনজনের নামে চার্জশিট দাখিল করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২০ জুন) দুপুরে ম্যাজিস্ট্রেট আদালতের গোপালপুর আমলি আদালতে মামলার চার্জশিট দাখিল করা হয়।

আসামিরা হলেন গোপালপুর উপজেলার শাখারিয়া মধ্যপাড়া এলাকার জেএমবি সদস্য মোসলেম উদ্দিন, সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার বওড়া রফাদার বাড়ির আব্দুল নূরের ছেলে জেএমবি সদস্য মতিয়ার রহমান এবং টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজাবাড়ী গ্রামের নামজুল হাসান।

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি অসোক কুমার সিংহ বলেন, ২০১৬ সালের ৩০ এপ্রিল দর্জি নিখিল জোয়ারদারকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার তদন্তকালে জেএমবি সদস্য মোসলেম উদ্দিনকে আটক করা হয়। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দির পরিপ্রেক্ষিতে অন্য আসামিদের নাম আসে। এরই ধারাবাহিকতায় আজ  দুপুরে দুই জেএমবি সদস্যসহ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম