চাপ নেই পাটুরিয়া ফেরি ঘাটে

মানিকগঞ্জ প্রতিনিধি
২৩ জুন ২০১৭, ১২:২৪আপডেট : ২৩ জুন ২০১৭, ১২:৩৬

চাপ নেই পাটুরিয়া ফেরি ঘাটে ঈদের বাকি আর মাত্র দুদিন। দেশের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের ২১ জেলার অন্যতম রুট পাটুরিয়া ফেরিঘাট। তাই ঈদের আগে এই নৌরুটে প্রচণ্ড গাড়ির চাপ থাকে। কিন্তু আজকের চিত্র ভিন্ন। শুক্রবার (২৩ জুন) সকাল ১১টায় পাটুরিয়া ফেরিঘাটে দেখা যায় মাত্র ১৫টি বাস ফেরি পারাপারের অপেক্ষায়। তবে দুপুরের পর থেকে দূরপাল্লার যাত্রীবাহী কোচগুলোর চাপ বাড়তে পারে বলে জানিয়েছে ফেরি সংশ্লিষ্টরা। পাটুরিয়া ফেরিঘাটে কর্তব্যরত ফেরি সেক্টরের কর্মকর্তা সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল আঙুলের কড় দিয়ে গুনে গুনে জানালেন, এই মুহূর্তে ফেরি পারের অপেক্ষায় মাত্র ১৫টি দূরপাল্লার কোচ। পাশাপাশি প্রাইভেটকার এবং মাইক্রোবাস আছে দুশ থেকে তিনশ। গাড়িগুলো ঘাটে আসা মাত্রই ফেরিতে ওঠার সুযোগ পাচ্ছে। যা রীতিমতো অবাক করার মতো।

তিনি আরও জানান, দুপুরের পর থেকে দূরপাল্লার যাত্রীবাহী কোচগুলোর চাপ বাড়তে পারে। তবে তারাও ১৭টি ফেরি প্রস্তুত রেখেছেন। ফেরি বহরে আরও দুটি ফেরি খুব সহসা যোগ হওয়ার কথা জানালেন এই দায়িত্বশীল কর্মকর্তা।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটে দায়িত্বরত নৌ পুলিশের ইনচার্জ সামসুল আলম  বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে রীতিমত ফুরফুরে ভাব নিয়ে খোশ মেজাজে যানবাহনের চালকরা ফেরি ঘাটে আসছেন আর  হু-হু করে ফেরিতে উঠে যাচ্ছেন।’ ফেরিঘাট এলাকায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনও যানবাহনের চাপ দেখা যায়নি।

পাটুরিয়া ফেরিঘাটে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন জানান, পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। ঘাট এলাকাসহ সড়কের বিভিন্ন পয়েন্টে রয়েছে তাদের সদস্য। এখনও যাত্রীবাহী বাসের কোনও ধরনের চাপ নেই। শুধুমাত্র ছোট গাড়ির চাপ রয়েছে তাও নিয়ন্ত্রণের মধ্যে। এদিকে ঢাকা-আরিচা সড়কেও নেই যানবাহনের চাপ।

/বিএল/

আরও পড়ুন:
ঈদ যাত্রায় বিপাকে কাছের যাত্রীরা

তিল ধারণের জায়গা নেই ট্রেনে!

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম