যানজট নেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

টাঙ্গাইল প্রতিনিধি
২৪ জুন ২০১৭, ১২:৪৮আপডেট : ২৪ জুন ২০১৭, ১২:৪৮

স্বাভাবিক রয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, এ পথে তাই ঈদে ঘরমুখো মানুষ স্বাচ্ছন্দ্যে ফিরতে পারছেন বাড়ি। শনিবার সকাল ১১টা পর্যন্ত মহাসড়কের টাঙ্গাইল অংশে মির্জাপুরের গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত কোথাও কোনও যানজট দেখা যায়নি। স্বাভাবিক গতিতে চলছে গাড়ি।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলরত বাস ঢাকা শহরের টাউন সার্ভিস আশুলিয়া ক্লাসিক পরিবহনের চালক মুসা বাংলা ট্রিবিউনকে জানান, রাস্তায় কোথাও যানজট পাননি তিনি। বেশ আরামেই টাঙ্গাইল পর্যন্ত আসতে পেরেছেন।

ভাতকুড়া এলাকায় হাইপ্রেসার সিএনজি পাম্পের সুপার ভাইজার বেনু বিশ্বাস বলেন, ‘রাস্তায় গাড়ির চাপ নেই তাই আমাদের পাম্পেও গাড়ির চাপ নেই। গত বছরের ঈদের চেয়ে এবার আমাদের ব্যবসা খারাপ।’

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ট্রাফিক পুলিশের সার্জেন্ট প্রণব কুমার সরকার বলেন, ‘মহাসড়কে কোনও যানজট নেই। যানজট যাতে না হয় সেজন আমরা দিনরাত প্রস্তুত রয়েছি। মহাসড়কের কোথাও গাড়ি থামতে দেওয়া হচ্ছে না।’ তবে সিরাজগঞ্জ অংশে সৃষ্ট যানজটের কাররণ বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজায় মাঝে মধ্যে গাড়ির লম্বা লাইন তৈরি হচ্ছে, বলে জানান তিনি।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম বলেন, ‘গত রাতে সিরাজগঞ্জের কড্ডা পর্যন্ত যে যানজট ছিল সেটিরই প্রভাব বঙ্গবন্ধু সেতু পর্যন্ত চলে আসতো। এখন ওই এলাকায় পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। আশা করছি এই পরিস্থিতি অল্প সময়ের মধ্যেই স্বাভাবিক হয়ে আসবে।’ বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৫০০ গাড়ি পার হয়েছে বলেও জানান তিনি।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম