গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনার শিকার ক্রিকেটার রাজ্জাক

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ জুন ২০১৭, ১২:২৮আপডেট : ২৮ জুন ২০১৭, ১২:২৮

বামহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ঈদ শেষে ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক ‍দুর্ঘটনার শিকার হয়ে আহত হন জাতীয় দলের বামহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। এসময় তার পরিবারের পাঁচ সদস্যও আহত হন। মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম আলি নুর জানান, ঈদ পালন করে মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রী, সন্তান ও পরিজন নিয়ে প্রাইভেট কারে গ্রামের বাড়ি বাগেরহাট থেকে ঢাকায় ফিরছিলেন জাতীয় দলের ক্রিকেটার আব্দুর রাজ্জাক। এসময় গাড়িটি ভাটিয়াপাড়ায় পৌঁছালে চাকা পাংচার হয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। এতে রাজ্জাক আহত হন। এসময় আঘাত পান রাজ্জাকের স্ত্রী ইশরাত জাহান অনি, ছেলে আদিয়ান, বড় বোন ও রাজ্জাকের দুই ভাগ্নি। গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনার শিকার ক্রিকেটার রাজ্জাক

তিনি আরও জানান, পরে স্থানীয় ও পুলিশের সহায়তায় সবাইকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরিবারের সদস্যরা জানান, রাজ্জাকের শরীরের বিভিন্ন জায়গায় ছিলে গেছে তবে সবাই এখন শঙ্কামুক্ত। দুর্ঘটনার সময় নিজে ড্রাইভিং করছিলেন রাজ্জাক।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের