বিশাল জঙ্গিবিরোধী অভিযানে আটক হলো এক ‘নিরস্ত্র ডাকাত’

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা
০৫ জুলাই ২০১৭, ১৭:৩০আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১৯:৫৩

গাইবান্ধায় জঙ্গিবিরোধী অভিযানে এক ‘ডাকাত’ আটক

গাইবান্ধা সদর উপজেলার দুর্গম চরাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযান শেষ হয়েছে। দীর্ঘ ৭ ঘণ্টার এ অভিযানে আইয়ুব আলী ওরফে শুকুর (২৮) নামে এক ‘ডাকাত’কে আটক করা হলেও উদ্ধার করা সম্ভব হয়নি কোনও অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য। এসময় কোনও জঙ্গি আস্তানা বা জঙ্গির সন্ধান পাননি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার ভোর ৬টা থেকে শুরু হয়ে এ অভিযান চলে দুপুর ১টা পর্যন্ত। অভিযান শেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জেলা শহরে ফিরে এসেছেন। অভিযানে নেতৃত্বদানকারী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক এ তথ্য জানান।

এসময় সদর উপজেলার মোল্লারচর ও কামারজানি ইউনিয়নের চিথুলীয়া, পূর্ব সিধাইল চর, ও সাপেরচরসহ বিভিন্ন চরের ৩০-৩৫ কিলোমিটার এলাকায় অভিযান চালান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

গাইবান্ধা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হকের নেতৃত্বে চারটি নৌকায় করে ফুলছড়ি উপজেলার বালাসীঘাট থেকে এ অভিযানে শুরু হয়। অভিযানে জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যসহ ৬০ জন অংশ নেন। অভিযানে গাইবান্ধা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সদর) মো. আসাদুজ্জামান, সদর থানার ওসি একেএম মেহেদী হাসান অংশ নেয়। অভিযানে অংশ নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যের কাছেই প্রয়োজনীয় অস্ত্র  ছিল।

অভিযান শেষে গাইবান্ধা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক সাংবাদিকদের বলেন, ‘সম্প্রতি বিভিন্ন চরাঞ্চলে জঙ্গি আস্থানা থাকার কথা গণমাধ্যমে উঠে এসেছে। এছাড়াও নৌ ডাকাতি বৃদ্ধি পেয়েছে। এ কারণে তথ্য অনুসন্ধান করে ও সোর্সের মাধ্যমে বেশ কিছু চরাঞ্চল চিহ্নিত করা হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও কাউন্টার টেররিজম ইউনিটের সমন্বয়ে চিহ্নিত চরগুলোতে অভিযান চালানো হয়। কিন্তু অভিযানে এসব চরে কোনও জঙ্গি বা জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়নি। অভিযানে আইয়ুব আলী ওরফে শুকুর নামে এক ডাকাতকে আটক করা হয়েছে। তবে কোনও অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা সম্ভব হয়নি।’ 

তিনি আরও বলেন, ‘সদর উপজেলার চরাঞ্চলের চিহ্নিত এলাকাগুলোতে অভিযান শেষ হলেও জেলার সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলে অভিযান অব্যহত থাকবে। পর্যায়ক্রমে এসব চরাঞ্চলে শুধু জঙ্গি বা নৌ-ডাকাত নয়, সন্ত্রাস, ওয়ারেন্টভুক্ত আসামিসহ নানা অপকর্মে জড়িতদের আটক ও গ্রেফতার করা হবে।’ 

জঙ্গিবিরোধী অভিযানে পুলিশ

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদি হাসান জানান, অভিযানের সময় পূর্ব সিধাইল চর থেকে আটক শুকুরকে থানা হাজতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের পাঠানো হবে। আটক শুকুর আলী সদর উপজেলার মোল্লারচর ইউপির পূর্ব সিধাইল চরের মৃত বাচ্চু মিয়ার ছেলে। 

তিনি আরও জানান,  শুকুর আলীরা সাত ভাই। সাত ভাইয়ের মধ্যে পাঁচ ভাই চিহ্নিত ডাকাত। তারা নিজ জেলার চরাঞ্চল ছাড়াও জামালপুর, বগুড়া, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার চরাঞ্চলে ডাকাতি করে। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানান, চরাঞ্চলগুলোতে জঙ্গি আস্থানার অনুসন্ধানসহ জঙ্গিদের তৎপরতা বন্ধে ও নৌ ডাকাতদের আটক এবং গ্রেফতারে এ অভিযান অব্যহত থাকবে। এ জন্য তিনি স্থানীয় জনসাধারণসহ সব শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। 

উল্লেখ্য, গত বছরের পহেলা জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার আগে জঙ্গিরা গাইবান্ধার সাঘাটার একটি দূর্গম চরে প্রশিক্ষণ নেয় বলে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়। এরপর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের শতাধিক সদস্যের সমন্বয়ে বিশাল বাহিনী কয়েকটি চরাঞ্চলে কয়েক দফা অভিযান চালায়। কিন্তু সেই অভিযানে পরিত্যক্ত অবস্থায় বড় দুটি ছোরা ছাড়া আর কিছুই পাওয়া যায়।    

 /জেবি/

আরও পড়তে পারেন: ফরহাদ মজহারকে উদ্ধারের জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ দেওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী


সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম