নাগরপুরে ইউপি নির্বাচনে আ.লীগ প্রার্থী জয়ী

টাঙ্গাইল প্রতিনিধি
০৬ জুলাই ২০১৭, ০৮:৫৮আপডেট : ০৬ জুলাই ২০১৭, ০৮:৫৮

ইউপি নির্বাচন টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন তালুকদার। পর পর দুবার স্থগিত হওয়া নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন বুধবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

যমুনা নদীর ভাঙনের কারণে সীমানা জটিলতা নিয়ে মামলা হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে এই ইউনিয়নের নির্বাচন স্থগিত হয়েছিল। পরে আদালতের নির্দেশে ভোটগ্রহণ হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, শান্তিপূর্ণ এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রিয়াজ উদ্দিন তালুকদার নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৪৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে আবুবকর সিদ্দিক পান ৪ হাজার ৮৯২ ভোট।
অপরদিকে লাঙ্গল প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস পেয়েছেন ৪ হাজার২৯ ভোট ও ধানের শীষ নিয়ে মনিরুজ্জামান লিটন পেয়েছেন ১ হাজার ১৩৯ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, ইউনিয়নে মোট ২২ হাজার ২৯২ জন ভোটারে মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ১৫৬ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৩৬ জন।
তিনি আরও জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্যে প্রতিটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনসহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম