মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ব্রেক ফেল হয়ে পর পর তিনটি গাড়ি একসঙ্গে ধাক্কা খায়। এ সময় নিহত হন এক ভ্যান চালক। শনিবার (৮ জুলাই) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৮ জন।
গোলড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক নান্নু মণ্ডল দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেন। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, দুপুরে ঢাকা- আরিচা সড়কে ঢাকামুখী শুভযাত্রা পরিবহনের একটি বাস গোলড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। পরে ওই অ্যাম্বুলেন্সটি একই সড়কের একটি কাভার্ডভ্যানের ওপর পরে। পরে ওই কাভার্ডভ্যানটি রাস্তার পাশে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই ভ্যানচালক নিহত হন। তবে নিহত ব্যক্তির নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা।
নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহতদেরকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/এফএস/
আরও পড়ুন-
বিজিবি ল্যান্স নায়েকের মৃত্যুর ঘটনায় ১৭ জনের নামে হত্যা মামলা








