কোমল পানীয়র সঙ্গে ওষুধ মেশানো খাবার খাইয়ে গর্ভপাত, স্বামী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ জুলাই ২০১৭, ২১:৩৪আপডেট : ০৯ জুলাই ২০১৭, ২১:৩৪

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দরে কোমল পানীয়র সঙ্গে ওষুধ মিশিয়ে সেবন করিয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর গর্ভপাত ঘটানোর অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আনোয়ার হোসেন। রবিবার (৯ জুলাই) সকালে বন্দর উপজেলার চৌধুরিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি জানিয়েছেন ।
তিনি গৃহবধূর অভিযোগের বরাত দিয়ে জানান, উপজেলার পুরান বন্দর চৌধুরিবাড়ি এলাকার মৃত সুরুজ মিয়া মেয়ে নিপা আক্তারের সঙ্গে একই এলাকার জলিল মিয়ার ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে গত বছরের ১২ জুন বিয়ে হয়। বিয়ে পর নিপা আক্তার জানতে পারে তার স্বামীর আগে বিয়ে করেছে। সেই ঘরে একটি ছেলে রয়েছে। এ নিয়ে প্রায় সময়ই তাদের মধ্যে ঝগড়া হতো।
পরে আনোয়ার হোসেন বন্দরের কাজিবাড়ি এলাকায় একটি ভাড়া বাড়িতে তাকে নিয়ে বসবাস শুরু করে। একপর্যায়ে নিপা আক্তার অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আনোয়ারের প্রথম স্ত্রী শাহনাজ বেগম ওই বাড়িতে গিয়ে প্রায়ই হুমকি দিতো। স্বামী আনোয়ার হোসেন প্রথম স্ত্রীর কথা মতো বাচ্চা নষ্ট করার জন্য নিপাকে বিভিন্নভাবে চাপ দিচ্ছিল।
গত ৬ জুলাই (বৃহস্পতিবার) তার স্বামী আনোয়ার হোসেন রাত ১০ টার দিকে তার কাজিপাড়ার ভাড়া বাড়িতে আসে । পরে আইসক্রিম ও কোমল পানিয়র সঙ্গে গর্ভপাতের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়। পরের দিন ৭ জুলাই (শরিবার) ভোট ৫টায় নিপার গর্ভপাত ঘটে। পরে চিকিৎসা শেষে সুস্থ হয়ে রবিবার সকালে গৃহবধু নিপা আক্তার বন্দর থানায় স্বামী আনোয়ার হোসেন, প্রথম স্ত্রী শাহনাজ বেগম ও ছেলে সাগরের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করে।
ওসি আরও জানান, গৃহবধূর লিখিত অভিযোগটি দণ্ডবিধির ধারা- ৩১৩/৩০৭/৩৪ ধারায় মামলা হিসেবে রজু করা হয়েছে। মামলা নম্বর ১৭ । আসামি আনোয়ারকে দুপরে গ্রেফতার করা হয়েছে। গৃহবধু নিপা আক্তারের মেডিক্যাল পরিক্ষার জন্য সিভিল সার্জনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান