মাদক বিক্রির দায়ে গ্রেফতার ছাত্রলীগ নেতা বহিষ্কার

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ জুলাই ২০১৭, ১৬:৪৪আপডেট : ১৪ জুলাই ২০১৭, ১৬:৪৪

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসলাম শেখকে (২০) মাদক বিক্রির অপরাধে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকালে জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পুলিশের হাতে গ্রেফতার গোপালগঞ্জ উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আসলাম শেখ গত ১২ জুলাই দিবাগত গভীর রাতে কোটালীপাড়া উপজেলার উত্তরপাড় এলাকার হেলাল মার্কেট থেকে আসলামকে ইয়াবাসহ গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক।

কোটালীপাড়া থানার ওসি বলেন, ‘আসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। বুধবার দিবাগত রাতে হেলাল মার্কেটের পাশে সাতটি ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়।’
এ ঘটনায় মাদক আইনে একটি মামলা দায়েরের পর বৃহম্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে আসলামকে জেলহাজতে পাঠানো হয়েছে। সে উত্তরপাড় গ্রামের মিলু শেখের ছেলে।

এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ বলেন, ‘সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকসেবী বা বিক্রেতার ছাত্রলীগে কোনও স্থান নেই। আসলাম দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। এ কারণে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে পদক্ষেপ নিয়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম