আশুলিয়ায় আটক জঙ্গিদের পরিচয় মিলেছে

সাভার প্রতিনিধি
১৭ জুলাই ২০১৭, ১৫:২৫আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৮:১১





আশুলিয়ায় জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে র‌্যাব আশুলিয়ায় নয়ারহাটের জঙ্গি আস্তানায় অভিযানে আটক চার জঙ্গির পরিচয় পেয়েছে র‌্যাব। এঘটনায় আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে দু’টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র্যা বের কোম্পানি কমান্ডার আব্দুল হাকিম নিশ্চিত করেছেন।



তিনি জানান, জঙ্গি আস্তানায় অভিযানের সময় র‌্যাবের হেফাজতে থাকা বাড়ির মালিক ইব্রাহিমকেও ছেড়ে দেওয়া হয়েছে।
আটক জঙ্গিরা হলো ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার সাংকিভাদা গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে মোজাম্মেল হক মাসুদ (১৮), চট্টগ্রাম জেলার রাউজান থানার কদলপুর মেয়াজি গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইফরানুল ইসলাম ওরফে সুফিয়ান খান (২০), গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উদাখালী গ্রামের রেজাউল করিমের ছেলে রাশেদুল নবী রাশেদ (২২) ও সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার হোগলি কৃষনগর গ্রামের আব্দুল হান্নান আলীর ছেলে মো. আলমগীর হোসেন (২১)।
সাভার র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্প কোম্পানি কমান্ডার আব্দুল হাকিম বলেন, ‘মামলার প্রস্তুতি প্রায় শেষ। সোমবার বিকালের মধ্যে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হবে। পরে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে।’
উল্লেখ্য, রবিবার (১৬ জুলাই) আশুলিয়া থানার নয়ারহাট চৌরাপাড়া এলাকার জঙ্গি আস্তানায় অভিযানে চার জঙ্গি আত্মসমর্পণ করে। পরে তাদের আটক করে র‌্যাব হেফাজতে নেওয়া হয়।
/এনআই/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম