সোনারগাঁও উপজেলা চেয়ারম্যানের বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ জুলাই ২০১৭, ১৮:৫৩আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৮:৫৩

আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানের তৃতীয়বারের মতো বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার (১৭ জুলাই) উপজেলা চেয়ারম্যান মান্নানের এক রিটের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. শফিকুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মান্নানের আইনজীবী ব্যারিস্টার মাহবুবু উদ্দিন খোকন।

এর আগে, চলতি মাসের ৫ জুলাই নাশকতার মালায় বিচারাধীন ও অভিযোগপত্র আদালতে গৃহিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় মান্নানকে তৃতীয়বারের মতো সাময়িক বরখাস্ত করেন।
শুনানিতে মান্নানের পক্ষে ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন ও ব্যারিস্টার এইচ এম সানজীদ সিদ্দিকী এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

আজহারুল ইসলাম মান্নান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে সোনারগাঁও থানায় ২০১৫ সালে দায়ের করা চারটি নাশকতার মামলার অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। এ প্রেক্ষিতে চলতি বছরের ৮ মার্চ তাকে দ্বিতীয়বারের মতো এবং ৫ই জুলাই তাকে তৃতীয়বারের সাময়িকভাবে বরখাস্ত করে এক প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপজেলা-২ শাখা।
এর আগে গত বছরের ১৬ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে পুলিশের দায়ের করা দুটি বিস্ফোরক মামলার চার্জশিট আদালতে দাখিল করলে মান্নানকে প্রথমবারের মতো সাময়িক বরখাস্ত করা হয়। এরপর মন্ত্রণালয়ের ওই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন। মন্ত্রণালয়ের সেই আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন উচ্চ আদালত। পরে গত ৫ জুলাই মান্নানকে তৃতীয়বারের মত বরখাস্থ করা হয়।
রায়ের পরে সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান জানান, সোনারগাঁওয়ের সর্বস্তরের জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন। কিন্তু সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে বারবার বরখাস্ত করে মানুষের সেবা করা থেকে বঞ্চিত করা হচ্ছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম