ক্ষতিপূরণ পেলো মাল্টিফ্যাবস কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতদের পরিবার

গাজীপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০১৭, ২০:১৭আপডেট : ১৮ জুলাই ২০১৭, ২০:২২

নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকায় অবস্থিত মাল্টিফ্যাবস লিমিটেড কারখানায় বয়লার বিষ্ফোরণে নিহত শ্রমিকদের পরিবারকে কারখানার পক্ষ থেকে ক্ষতিপূরণের ৭২ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে মাল্টিফ্যাব লিমিটেডের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় নিহত ১৩ জনের পরিবারের কাছে ওই চেক দেওয়া হয়। গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও মাল্টিফ্যাবস লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. মহিউদ্দিন ফারুকী এ চেক বিতরণ করেন। এ সময় নিহতদের প্রত্যেকের পরিবারের হাতে ৫ লাখ ৬০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। 

চেক বিতরণকালে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদ হাসান, গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান, কারখানার অপারেশন ডিরেক্টর মো. মেজবাহ উদ্দিন ফারুকী, এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল কুদ্দুস, ডেনমার্কের বায়ার রেক্স হোম’র প্রতিনিধি মরিয়ম খাতুন মনি উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, এ ধরনের দুর্ঘটনার পর অনেক কারখানার কর্তৃপক্ষ পালিয়ে যায়। কিন্তু মাল্টিফ্যাবস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ নিজেরা এগিয়ে গিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এটা একটা শুভ লক্ষণ। এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন ফারুকী বলেন, আজ  থেকে নিহতদের পরিবারের অভিভাবকত্ব গ্রহণ করলাম। নিহত ব্যক্তিরা প্রতি মাসে যে বেতন ও প্রতি ঈদে যে বোনাস পেতেন তা আমরা অব্যাহত রাখবো।

নিহত প্রতিটি পরিবারকে কারখানার পক্ষ থেকে চার লাখ টাকা এবং ডেনমার্কের বায়ার রেক্স হোম (আইডি’র) পক্ষ থেকে এক লাখ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। এ ছাড়া রফতানি বিল থেকে কর্তনকৃত অর্থ যা শ্রমিক কল্যাণ তহবিলে জমা হয়, সেই তহবিল থেকেও প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে আরও তিন লাখ টাকা দেওয়া হবে।

এছাড়া কারখানা কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুয়ায়ী শ্রম আদালতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ আরও ১ লাখ টাকা করে জমা দেওয়া হয়েছে। আহত শ্রমিকরা সম্পূর্ণ কর্মক্ষম না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসার ব্যয়ভার কোম্পানি বহন করার পাশাপাশি তাদের প্রতি মাসের বেতন-ভাতা প্রদান অব্যাহত রাখা হবে বলেও কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।

এর আগে নিহতদের মরদেহ বহনের জন্য প্রতি পরিবারকে কারখানার পক্ষ থেকে ৫০ হাজার টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও ২০ হাজার টাকা দেওয়া হয়। সব মিলিয়ে এ দুর্ঘটনায় নিহত শ্রমিকদের প্রতিটি পরিবার মোট ৯ লাখ ৬০ হাজার টাকা করে পাচ্ছেন।

প্রসঙ্গত, গত ৩ জুলাই গাজীপুরের মাল্টিফ্যাবস লিমিটেড কারখানার বয়লার বিস্ফোরিত হয়ে ১৩ কর্মকর্তা ও শ্রমিক নিহত হন। আহত হন আরও প্রায় অর্ধশত শ্রমিক।

/বিএল/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম