ঘিওরে জমজমাট নৌকার হাট

মানিকগঞ্জ প্রতিনিধি
২১ জুলাই ২০১৭, ১২:১৯আপডেট : ২১ জুলাই ২০১৭, ১২:১৯

মানিকগঞ্জের ঘিওরে নৌকার হাট বর্ষাকালে মানিকগঞ্জের নিম্নাঞ্চল বিশেষ করে দৌলতপুর, ঘিওর, হরিরামপুর ও শিবালয় উপজেলার নদী তীরবর্তী গ্রামের চারপাশ পানিতে থৈ থৈ করে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। চলাচলের জন্য নৌকাই ভরসা এসব অঞ্চলের মানুষের। তাইতো বর্ষার সময় প্রতিবছর মানিকগঞ্জের ঘিওরে নৌকার হাট বসে। প্রতি বুধবার বসে এ হাট। পছন্দসই নৌকা কিনতে হাটে ভিড় জমায় লোকজন।
ঘিওর সরকারি কলেজে গিয়ে দেখা গেছে, হাটে সারি সারি ভাবে সাজানো রয়েছে বিভিন্ন সাইজের নৌকা। স্থানীয়ভাবে এই নৌকাকে বলে ‘ডুঙ্গা’। আকার ভেদে এর দাম ৭০০ থেকে ৮ হাজার টাকা। হাটের দিন গড়ে ৩০০-৪০০ নৌকা বিক্রি হয়ে থাকে।
তবে হাটে আসা ক্রেতাদের অভিযোগ,নিম্নমানের কাঠ দিয়ে তৈরি এসব নৌকা বেশি দিন ব্যবহার করা যায় না। তার ওপর দাম চাওয়া হচ্ছে বেশি।
নৌকা কিনতে আসা দৌলতপুরের জিয়নপুরের আক্কাস শেখ বলেন, ‘ঘরের সামনে পানি। বাইরে বের হতে নৌকা ছাড়া উপায় নেই। নৌকার অভাবে ছেলে-মেয়েদের স্কুলে যেতেও সমস্যা হচ্ছে। তাই নৌকা কিনতে এসেছি। গত বছরের তুলনায় এবার নৌকার দাম বেশি।’
স্থানীয় নৌকা ব্যবাসায়ী আনন্দ সুত্রধর বলেন, তিনি এবার এক হাজার নৌকা বানিয়েছেন। এ পর্যন্ত ৮০০ নৌকা বিক্রি হয়েছে। গড়ে ৩০০-৫০০ টাকা পর্যন্ত লাভ থাকে। আবার পানি কমে গেলে নৌকা প্রতি গড়ে এক হাজার টাকা লোকশান গুনতে হয়।
/এআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম