মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুন, মামলা হয়েছে জমিজমা বিরোধ নিয়ে!

গোপালগঞ্জ প্রতিনিধি
২৬ জুলাই ২০১৭, ১৩:০০আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৩:০০

কাজী মাহাবুব গোপালগঞ্জে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে সন্ত্রাসীদের হামলায় বাবা কাজী মাহাবুব (৫০) নিহত হলেও মামলা হয়েছে জমিজমা বিরোধ নিয়ে। মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় নিহতের স্ত্রী তাপসী রাবেয়া বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এ মামলাটি করেন। এ মামলায় ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা কাজী মাহাবুবকে হত্যা করা হলেও মামলায় এ সম্পর্কে কোনও কিছু উল্লেখ করা হয়নি। মামলার বিবরণে বাদী উল্লেখ করেছেন হত্যাকাণ্ডটি হয়েছে জমিজমা বিরোধের জের ধরে।

তবে নিহত কাজী মাহাবুবের বাড়িতে গেলে এ বিষয়ে কেউ কোনও কথা বলতে রাজি হননি।

ওসি সেলিম রেজা আরও বলেন, ‘ঘটনার পর থেকে আকাশসহ পুরো পরিবার পলাতক রয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একজনকেই ধরতে পারলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি গুরুত্বসহকারে পযর্বেক্ষণ করা হচ্ছে।’ তবে মামলার স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেনিনি তিনি।

এদিকে কাজী মাহাবুব হত্যাকাণ্ডের প্রতিবাদে স্ট্যাম্প ভেন্ডাররা কালোব্যাজ ধারণ করে প্রতিবাদ কর্মসূচি পালন করছে।

উল্লেখ্য, গোপালগঞ্জে শহরের পাবলিক হল রোডের বাসিন্দা কাজী মাহাবুবের মেয়ে বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত বখাটে আকাশ। এ বিষয়ে কাজী মাহবুব থানায় অভিযোগ করলে পুলিশ কয়েকদিন আগে আকাশকে ধরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। এর জের ধরে গত শনিবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে শহরের পাবলিক হল রোডে বখাটে আকাশের (২২) নেতৃত্বে একদল সন্ত্রাসী মাহাবুবকে কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। রবিবার (২৩ জুলাই) গভীর রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজী মাহাবুব মারা যান।

নিহত কাজী মাহাবুব গোপালগঞ্জ সদর সাব রেজিস্ট্রার অফিসের একজন স্ট্যাম্প ভেন্ডার ও হরিদাসপুর ইউনিয়নের সাবেক মেম্বার ছিলেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের