রাজবাড়ীতে বসতঘর থেকে গোখরাসহ ১৩৬টি বাচ্চা সাপ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
২৭ জুলাই ২০১৭, ১৫:১১আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৫:২০

রাজবাড়ীতে বসতঘর থেকে প্রায় সাড়ে তিন ফুট লম্বা গোখরা উদ্ধার। ছবি-প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের একটি বসতঘর থেকে প্রায় সাড়ে তিন ফুট লম্বা একটি মা-গোখরাসহ ১শ ৩৬টি বাচ্চা সাপ উদ্ধার করা হয়েছে। বাউনিপুর গ্রামের কৃষক মো. ইসমাইলের বসতঘরের কাঁচা মেঝে থেকে সাপগুলো ধরা হয়।

 বুধবার (২৬ জুলাই) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত চেষ্টা চালিয়ে সাপগুলো উদ্ধার করেন স্থানীয় সাপুড়ে মো. লিটন।

 এ ব্যাপারে সাপুড়ে লিটন জানান, কয়েকদিন আগে ইসমাইল তার ঘরের পাশে একটি গোখরা সাপ দেখেন। পরে সাপ ধরার জন্য সাপুরেকে খবর দেন। বুধবার দুপুরে ঘরের মেঝে খুঁড়ে একটি মা-গোখরা ধরা হয়। এ সময় মাটি গর্ত করে ২শ ১১টি ডিমের খোসা ও ১শ ৩৬টি তাজা সাপের বাচ্চা পাওয়া যায়।

রাজবাড়ীতে বসতঘর থেকে উদ্ধারকৃত ১৩৬টি বাচ্চা সাপ। ছবি-প্রতিনিধি

কালুখালী উপজেলার সাপের খামারের উদ্যোক্তা রবিউল ইসলাম রনজু জানান, সম্প্রতি বিভিন্ন স্থান থেকে সাপের বাচ্চা উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে। কারণ এটা সাপের বাচ্চা উৎপাদনের সময়। এখন কোবরা নাজা নাজা সাপের ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে। আর এক মাসের মধ্যে নাজা কাউথিয়া সাপের ডিম ফুটে বাচ্চা বের হবে।

মানুষের বসত বাড়িতে সাপের ডিম পাওয়া প্রসঙ্গে তিনি আরও জানান, সাপ সাধারণত নিরাপদ জায়গায় ডিম পারে। একদিকে বর্ষা মৌসুম অন্যদিকে বন্যা হওয়ায় সাপগুলো কাঁচা ঘরবাড়িতে বাসা বেঁধে ডিম পারার চেষ্টা করছে। এ ক্ষেত্রে তারা ইঁদুরের গর্তগুলো ব্যবহার করছে। সাধারণত মে থেকে জুলাই মাস পর্যন্ত সাপের ডিম এবং বাচ্চা উৎপাদনের সময় বলে জানান তিনি।

এএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম