গাজীপুরে পেট্রোল বোমাসহ ২ জামায়াতকর্মী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
৩১ জুলাই ২০১৭, ০১:৪১আপডেট : ৩১ জুলাই ২০১৭, ০১:৪১

গ্রেফতারের প্রতীকী ছবি গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ হোসেন আলীর ছোট ভাই জামায়াতকর্মী মো. রওশন আলীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩০ জুলাই) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭টি পেট্রোল বোমা ও বেশকিছু জিহাদি বই এবং প্রচারপত্র উদ্ধার করা হয়।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই খোরশেদ আলম বাংলা ট্রিবিউনকে জানান, নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ রবিবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের যোগিতলা এলাকায় জামায়াতকর্মী রওশন আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশ রওশন আলীকে গ্রেফতার করে এবং তার বাড়ি থেকে ৭টি পেট্রোল বোমা ও বেশ কিছু জিহাদি বই এবং প্রচারপত্র জব্দ করে। পুলিশ এসময় রওশন আলীর অপর এক সহযোগী জামায়াতকর্মীকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত রওশন আলী গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ হোসেন আলীর ছোট ভাই। তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টি ও পরিকল্পনার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম