ঋণের কিস্তির টাকা পরিশোধ না করায় গ্রহীতার বাড়িতে হামলার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
৩১ জুলাই ২০১৭, ১৯:০৯আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৯:০৯

ঋণের কিস্তির টাকা পরিশোধ না করায় গ্রহীতার বাড়িতে হামলার অভিযোগ

 সাপ্তাহিক দুটি কিস্তি বকেয়া পড়ায় একটি বেসরকারি ঋণদান সংস্থার মাঠ পর্যায়ের ব্যবস্থাপকসহ কর্মীরা ঋণ গ্রহীতাকে মারধর করেছে বলে তিনি অভিযোগ করেছেন।রবিববার বিকেল ৪টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকায় ঋণ গ্রহীতা বিলকিসের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই সংস্থাটির নাম এনভায়রনমেন্ট কাউন্সিল (ইসি) বাংলাদেশ। এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন।

এ ঘটনায় আহত হন ঋণগ্রহীতা মোছা. বিলকিস, তার স্বামী ভ্যানচালক দুলাল মিয়া ও তাদের ছেলে হৃদয় মিয়া। তারা স্থানীয় গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিয়েছেন।

রবিবার রাতে বিলকিস বেগম এনভায়রনমেন্ট কাউন্সিল (ইসি)বাংলাদেশের বাঘেরবাজার শাখার ব্যবস্থাপক শাহাদাত হোসেন এবং সহযোগীদের অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

বিলকিসের স্বামী দুলাল মিয়া জানান, চলতি বছরের ৫ জানুয়ারি তারা যৌথভাবে সংস্থাটি থেকে ঘর মেরামতের জন্য ৪৮ হাজার টাকা ঋণ নেন। প্রতি সপ্তাহে  ১৩শ’ টাকা হিসেবে কিস্তি পরিশোধ করে আসছিলেন। গত ২০ ও ২৭ জুলাই দুটি কিস্তির টাকা দেওয়া হয়নি। ঈদের পর ভ্যান চালিয়ে কিস্তি দেওয়ার মতো টাকা উপার্জন করতে পারেননি। তাই সংস্থাটির স্থানীয় ব্যবস্থাপকের কাছে সময় চেয়েছিলেন। কিন্তু তিনি সময় না দিয়ে প্রায় প্রতিদিন কিস্তি পরিশোধের জন্য তাগাদা দিচ্ছিলেন।

রবিবার বিকেল ৪টার দিকে সংস্থার কমপক্ষে ২০/২৫ জন লোক তার বাড়িতে ঢুকে আসবাবপত্র বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে ব্যবস্থাপক শাহাদাত হোসেন ও তার লোকজন দুলাল মিয়াকে কলম দিয়ে কাঁধে খোঁচায় দেয় এবং জুতার গোঁড়ালি দিয়ে বাম পায়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এসময় তার স্ত্রী বিলকিস স্বামীকে ও ছেলে হৃদয় রক্ষা করতে এগিয়ে গেলে সংস্থার লোকজন তাদের মারধর করে। এসময় আশপাশের লোকজন আসলে সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা চলে যায়।

 এ ব্যাপরে এনভায়রনমেন্ট কাউন্সিল (ইসি) বাংলাদেশ এর বাঘেরবাজার শাখার ব্যবস্থাপক শাহাদাত হোসেনের মুঠোফোনে (০১৭০৮-৪১ ১৬ ২৬) রিং বাজলেও তিনি ফোন রিসিভ করেননি এবং কেটে দেন।

এ ব্যাপারে শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন জানান, ঋণগ্রহীতার অভিযোগ পাওয়া গেছে। একজন উপ-পরিদর্শককে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: কালীগঞ্জে সাবেক এমপিপুত্র হত্যায় গ্রেফতার ১

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম