শিবপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

নরসিংদী প্রতিনিধি
০২ আগস্ট ২০১৭, ১৪:১৮আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১৪:২১

নরসিংদী নরসিংদীর শিবপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আমজাদ হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১ আগস্ট) রাতে গ্রেফতারের পর বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত আমজাদ হোসেন উপজেলার হরিহরদী গ্রামের হাকিম মিয়ার ছেলে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও সাধারচর ইউপি চেয়ারম্যান মাছিহুল গনি স্বপন জানান, মঙ্গলবার সাধারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাকে জোরপূর্বক ধরে পাশের কলাবাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় আমজাদ হোসেন। এ সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী হাতেনাতে অভিযুক্ত আমজাদ হোসেনকে আটক করে। পরে শিবপুর মডেল থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে শিবপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আমজাদ হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান