নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পঞ্চম শ্রেণির ছাত্র রিয়াদুল গাজী (১৩) গত ৩৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ২৯ জুন সকাল ১০টায় দক্ষিণ কদমতলীর বাসা থেকে বের হয়ে নাভানা সিটির বালু মাঠে খেলতে গিয়ে সে আর ফিরে আসেনি।
এ ঘটনায় গত (৪ জুলাই) রিয়াদুলের বাবা জামাল গাজী সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি (নং-১৮৬, তাং ০৪/০৭/২০১৭) করেন। তিনি জানান, সম্ভাব্য সব স্থানে রিয়াদুলকে খোঁজা হয়েছে। কিন্তু পাওয়া যায়নি। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশও তার ছেলের খোঁজ দিতে পারছে না।
জিডি’র তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল জানান, রিয়াদুলের খোঁজ পেতে পুলিশ কাজ করছে। তবে রিয়াদুলের কাছে কোনও মোবাইল ফোন না থাকায় খুঁজে পেতে সমস্যা হচ্ছে।
/এমও/








