ধর্ষণকারী যে দলেরই হোক তার বিচার চান আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৭, ১৫:৩০আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১১:৫৭

ধর্ষণকারী যে দলেরই হোক তার বিচার চান আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন , ‘বর্তমান সরকার নারী ক্ষমতায়নে অনেক কাজ করেছে। কিন্তু সম্প্রতি সময়ে কিছু নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘঠেছে। নারী নির্যাতন ও ধর্ষণ আগেও হয়েছে। সেই তুলনায় এখন অনেক কমে এসেছে। তবে আমারা নারী নির্যাতন জিরো টলারেন্সে দেখতে চাই। ধর্ষণকারী যে দলেরই হোক তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।’
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৬ষ্ঠ তলার গোলাম দস্তগীর হাজী ফ্লোরের ভিত্তিপ্রস্তুর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র আইভী বলেন, ‘নারায়ণগঞ্জের যে সব সমস্যা আমাদের কষ্ট দেয়, তা সমাধান করা জরুরি। সমস্যা সমাধানের জন্য যেকারও সঙ্গে আলোচনায় বসতে আমি প্রস্তুত। তার মানে এই নয় আমি আমার আদর্শ বা ব্যক্তিসত্ত্বা থেকে সড়ে যাবো। আমি কারও রক্ত চক্ষুর ভয়ে আমার আদর্শ বিচ্যুত করতে পারি না।’
আইভী আরও বলেন, ‘নগরীর যানজটসহ বিভিন্ন সমস্যার জন্য মানুষ আমার কাছে আসে। কিন্তু নারায়ণগঞ্জ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাকে (ডিসি , এসপি) সিটি করপোরেশনে ডাকলে তারা আসে না। অথচ জনপ্রতিনিধিদের সহায়তা করা তাদের দায়িত্ব।’
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজির স্ত্রী, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল।
এসময় উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলা, দুলাল সাহা, জেলা খেলাঘর আসরের সভাপতি রথিন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ অনেকে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ ১ রুপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের অর্থায়নে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৬ষ্ঠ তলার ফ্লোর নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম