দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে উন্মুখ হয়ে আছে মন্তব্য করে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা.এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে জনগণ অবশ্যই বিএনপিকে ভোট দিবে। দেশের মানুষ ভোটাধিকার পেলে বিএনপিই সরকার গঠন করবে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের রঙ্গীলা বাজার এলাকায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারি দলের নেতাদের পৃষ্ঠপোষকতায় দেশে আজ হত্যা, খুন ও রাহাজানি বৃদ্ধি পেয়েছে। ধর্ষণের মতো ঘটনায় সরকারি দলের নেতাদের নাম আসছে। দেশের টাকা লুটতরাজ করে বিদেশের ব্যাংকগুলোতে জমা করছে। দেশের মানুষ ভোটের মাধ্যমে এর জবাব দিবে।
তেলিহাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল খানের সঞ্চালনায় সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান উদ্ভোধন করেন তেলিহাটি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহজাহান মোড়ল। এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান খান টিটু, তেলিহাটি ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম লিটন, ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সভাপতি জমির হোসেন, ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সম্পাদক আসাদুজ্জামান রমজান, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ নজরুল ইসলাম প্রমুখ।
/জেবি/
আরও পড়তে পারেন: বগুড়ায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২








