কাপাসিয়ায় স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৭, ১০:৩৮আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১০:৩৮

গাজীপুর গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রীকে কুপিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন আবুল হোসেন (৬০) নামে এক কৃষক। সোমবার (৭ আগস্ট) ভোরে উপজেলার উরোন মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আবুল হোসেনের স্ত্রী আনোয়ারা বেগম (৫০) সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতের ভাই চাঁন মিয়া জানান, অন্য সব দম্পতির মতো তাদের মধ্যেও স্বাভাবিক মনোমালিন্য থাকতো। রবিবার রাত ১২টার দিকে চিৎকার চেঁচামেচি শুনে আবুল হোসেনের ঘরে ঢুকে তার স্ত্রী আনোয়ারা বেগমকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। আবুল হোসেন তাকে উপর্যুপরি কুপিয়ে পালিয়েছে যায়। দ্রুত আনোয়ারাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতের পিঠ, পেট, বুক, হাত’সহ শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়েছে।

চাঁন মিয়া আরও জানান, স্ত্রীকে কোপানোর দুই ঘণ্টা পর প্রতিবেশী মোসলেহ উদ্দিনের বাড়ির পাশে আবুল হোসেনকে বিষপান করা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে তাকেও উদ্ধার করা হয়। পরে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলে প্রবাসী ও মেয়েরা বিবাহিত।

এ ব্যাপারে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, আবুল হোসেনের মৃতদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের