রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে পরিবহন পারাপারের দালাল চক্রের ৯ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৮ আগস্ট) সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের মো. মনিরুজ্জামান (৪৮), বাহিরচর দৌলতদিয়া গ্রামের মো. জিন্নাত মোল্লা (৩৩), সিদ্দিক কাজীপাড়ার মো. রাজীব মোল্লা (২৫), দুলাল বেপারীপাড়ার মো. জসিম শেখ (২৯), নতুনপাড়ার মো. কুরবান মিয়া (৩৩), জোড়ান মোল্লাপাড়ার মো. শফিকুল আলম (৪০), উজানচর কুমড়াপাড়ার মো. রশিদ মণ্ডল (৪২), আফছার শেখেরপাড়ার মো. আজিবর মণ্ডল (১৯) ও বদন মৃধাপাড়ার মোহাম্মদ শেখ (২৩)।
রাজবাড়ী গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, আটককৃতরা দৌলতদিয়া ঘাটে ফেরিতে পরিবহন পারাপারের দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা ঘাটে সিরিয়ালে আটকে পড়া বিভিন্ন পরিবহন দ্রুত ফেরিতে উঠিয়ে দেওয়ার কথা বলে চালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
/এমও/








