পদ্মায় ট্রলার ডুবে শিশুসহ ৩ জন নিখোঁজ

শরীয়তপুর প্রতিনিধি
১০ আগস্ট ২০১৭, ১১:৩৯আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১১:৩৯





শরীয়তপুর শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে ট্রলার ডুবে এক শিশুসহ অন্তত তিন জন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে নড়িয়ার ঈশ্বরকাঠি এলাকায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে। নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নি‌খোঁজ ব্যক্তিরা হ‌লেন- জাজিরা উপজেলার হাওলাদারকান্দি গ্রামের ইব্রাহিম খালাসির ছেলে রুমান খালাসি (১৫), দেলোয়ার হাওলাদারের মেয়ে আয়েশা (৩) এবং আকনকান্দি গ্রামের জাবেদ আলী আকনের স্ত্রী সিরিয়া বেগম (৬০)।

নড়িয়া থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়িয়ার মুলফৎগঞ্জ এলাকায় অবস্থিত মজিদ শাহের দরগায় প্রতি বুধবার সারা রাত ধরে মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে সকাল সাড়ে ৭টার দিকে মজিদ শাহের অনুসারি দেলোয়ার হাওলাদার নিজের ট্রলার নিয়ে জাজিরায় তার বাড়ির দিকে রওনা দেন। এ সময় ট্রলারে তার নিজের স্ত্রী ও শিশু সন্তানসহ মোট ১৪ জন যাত্রী ছিলেন।  কিন্তু ট্রলারটি নড়িয়ার ঈশ্বরকাঠি এলাকায় যাওয়ার পর প্রবল ঢেউ ও ঘূর্ণিতে পানিতে ডুবে যায়। এ সময় ১১ জন সাঁতরে পাড়ে উঠলেও আয়েশা, সিরিয়া বেগম ও রুমান খালাসিকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

ট্রলার মালিক দেলোয়ার হাওলাদার বলেন, ‘ট্রলারটি ডুবে গেলে আমি ও আমার স্ত্রী সাঁতরে উপরে উঠি। কিন্তু মেয়েটিকে আর খুঁজে পাইনি।’ সিরিয়া বেগমের ছেলে সেলিম আকন বলেন, ‘আমার বৃদ্ধা মা মাহফিল শেষে ট্রলারে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার পর সবাই সাঁতরে পাড়ে উঠলেও মায়ের কোনও খোঁজ নেই।’

ন‌ড়িয়া থানার অফিসার ইনচার্জ (ও‌সি) মো. আসলাম উদ্দিন ব‌লেন, ‘ম‌জিদ শাহ্ এর মাজার থে‌কে ১৪ জন যা‌ত্রী নি‌য়ে যাওয়ার সময় ঈশ্বরকাঠিতে ট্রলারটি ডুবে যায়। এখন পর্যন্ত তিন জন নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি চলছে।’

/এফএস/ 

আরও পড়ুন- জঙ্গি আস্তানায় আহমেদ ইমতিয়াজ অমির ৩৭২ দিন

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম