নরসিংদীতে প্রকৌশলীকে খুন করে মোটরসাইকেল ছিনতাই

নরসিংদী প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৭, ১০:৫৭আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১০:৫৯

নরসিংদী নরসিংদীর বেলাবতে আল-আমিন (৩০) নামে এক প্রকৌশলীকে খুন করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে বেলাব উপজেলার দড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন রায়পুরা উপজেলার সাহেরচর গ্রামের নাজিম উদ্দিন মোহনের ছেলে।

নিহতের বাবা মোহন জানান, বুধবার রাত ১০টার দিকে তার ছেলে নরসিংদী শহরের কর্মস্থল প্ল্যানভিউ কনসালটেন্ট থেকে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পার্শ্ববর্তী দড়িকান্দি গ্রামের খালিয়াবন্ধের মাঠে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও শ্বাসরোধ হত্যা করে। পরে তার লাশ পানিতে ফেলে দিয়ে মোটরসাইকেল ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়।

পরে কে বা কারা তার ছেলের মোবাইল দিয়ে তার শ্বশুরকে ফোন করে বিষয়টি জানায়।পরে নিহতের স্বজনরা ঘটনাস্থল গিয়ে তার লাশ দেখতে পান। খবর পেয়ে বেলাব থানা পুলিশ লাশ উদ্ধার করে।
বেলাব থানার ওসি বদরুল আলম খান বলেন, এ ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের